দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জ সদর উপজেলার পাঁচ বারইল এলাকায় মাথাবিহীন এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৫ মার্চ) বিকেলে স্থানীয়দের দেওয়া খবরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির পরিচয় প্রাথমিকভাবে শনাক্ত করা গেছে। তার নাম রফিক, তিনি ঘিওর উপজেলার বানিয়াজুরী এলাকার বাসিন্দা এবং পেশায় একজন ইজিবাইক চালক ছিলেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দুপুরের দিকে এলাকাবাসী একটি মরদেহ পড়ে থাকতে দেখে বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
মাথাবিহীন অবস্থায় মরদেহটি উদ্ধার হওয়ায় ঘটনাটি রহস্যজনক বলে ধারণা করছে পুলিশ। হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটনে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।
মানিকগঞ্জ সদর থানার পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে কাজ চলছে।
জে আই